আ’লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমির হোসেন:

“ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ” স্লোগানে ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ’লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা ও শহর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নলছিটি চায়না মাঠ থেকে নলছিটি উপজেলা ও শহর যুবদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব পলাশ সজ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাভলু সিকদার, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান শিমুল, শহর যুবদলের আহ্বায়ক রুস্তম শরিফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *