Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান, আটক ১১ - দৈনিক স্বাধীন সংবাদ

আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান, আটক ১১

আলমাস হোসাইন:

ঢাকার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বুধবার (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর এলাকার কাঠাল বাগান মসজিদের ঢালে নাজিম উদ্দিনের মার্কেটের পেছনে একদল ব্যক্তি জুয়া খেলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. সিরাজ (৪২), মো. রায়হান (৪৫), মো. জাহাঙ্গীর (৩৪), মো. সোহাগ (৩৮), মো. আব্দুস সামাদ (৪০), মো. তাহের (৫৫), মো. ফারুক (৫৬), মো. সহিদুল ইসলাম (৩৬), মো. নাইম আহম্মাদ জনি (৩০), মো. সাগর (৪০) এবং মো. ফরিদ (৩৪)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে জুয়া খেলার তিন সেট প্লেয়িং কার্ড (তাস) এবং জুয়ার বোর্ডে থাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *