আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় প্রীতি গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানা থেকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। তবে পাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে আগুনের বর্তমান পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত অবস্থা এবং নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *