মনজুর আলম:
আজ ২০ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঈদগাঁও উপজেলায় ৩নং ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় আর রহমান বেকারি, ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় আনন্দ বেকারি এবং জালালাবাদ ইউনিয়নের সওদাগরপাড়া এলাকায় নিউ ঢাকা বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড ও জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।
ফুটপাত দখল করার অপরাধে ঈদগাঁও বাজারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৮(৪) ধারায় ২ জনকে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড ও জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া ঈদগাঁও বাজারের প্রধান সড়ক দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিং করে মালামাল আনলোড করার অপরাধে কামাল উদ্দিনের মুদির দোকানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড ও জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা বলেন, ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থে, পরিবেশ রক্ষা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস টিম।