নড়াইলে ২৭ আগস্ট গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন, প্রস্তুতি সম্পন্ন

মোঃআনজার শাহ

আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন ২০২৬। সম্মেলনকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা।

সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লায়ন নূর ইসলাম এবং সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন আবু দারদা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান রিজু।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকী ইকবাল, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ হাসান, গণঅধিকার মিডিয়া সেলের সাধারণ সম্পাদক আশরাফুল রায়হান, পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন, খুলনা বিভাগীয় উপকমিটির সদস্য শাকিব আহমেদ তিয়াস এবং ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান।

সম্মেলনকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সম্মেলন সফল করতে সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে নড়াইল জেলা সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্মেলনকে ঘিরে নড়াইলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ে জেলা শিল্পকলা একাডেমিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *