ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ গ্রেপ্তার ১

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাতে মাদক সেবনের সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে শাহ ফকির বাজার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, পুলিশের একটি টিম জিয়াবুল করিম নামের একজনকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক সংশ্লিষ্টতায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির পরিচয়: জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮), পিতা—কবির আহম্মদ, সাং—পশ্চিম গজালিয়া, ৮নং ওয়ার্ড, ইসলামাবাদ, উপজেলা ও থানা—ঈদগাঁও, জেলা—কক্সবাজার।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঈদগাঁও থানার এফআইআর নং—৬, তারিখ—১৪ আগস্ট ২০২৩; জি আর নং—৯০, তারিখ—১৪ আগস্ট ২০২৩; সময়—১৭.১০ ঘটিকা। ধারা—৩৬ (১) সারণির ২৪(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; চার্জশিট—১১২, তারিখ—২৭ অক্টোবর ২০২৩। এ মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের বার্তা: এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর। অপরাধ দমন এবং মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *