মোঃ আব্দুল গফুর সিকদার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
তিনি মনপুরার প্রিয় উজ্জ্বল নক্ষত্র, চৌধুরী পরিবারের কৃতি সন্তান এবং ১ নং মনপুরা ইউনিয়নের তিনবারের সাবেক সফল চেয়ারম্যান মরহুম ছালাউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি যুবসমাজকে সংগঠিত ও নেতৃত্ব দিয়ে আসছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। সবাই সুখ-শান্তিতে ঈদ উদযাপন করুক—এই কামনা করছি।”
তিনি আরও বলেন,
“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ৫ নং কলাতলী ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
জোবায়ের হাসান রাজিব চৌধুরী মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি হিসেবে রাজপথের সাহসী সৈনিক ও যুবসমাজের অনুপ্রেরণা হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি দেশবাসীসহ মনপুরাবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।