উখিয়ার বিএনপি নেত্রীর ছেলে ঢাকায় ২,৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং দক্ষিণ শাখা মহিলা দলের সাধারণ সম্পাদক মোস্তফা বেগমের ছেলে মো. ইমরান (২২) রাজধানীর ঢাকার বংশাল থানা এলাকায় ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বংশাল থানার পুলিশ নবাবপুর ফাঁড়ির গলি এলাকার ২৫১/১ নম্বর ভাঙা বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ২ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা। তার পিতা ছৈয়দুল ইসলাম এবং মাতা মোস্তফা বেগম জালিয়াপালং দক্ষিণ শাখা মহিলা দলের সাধারণ সম্পাদক।
অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন— মো. ইব্রাহীম ওরফে টগর (২৭), মো. নাসির (৩৫), মো. মিরাজ (৫৩), রেজাউল করিম ওরফে মুরাদ (৪০) এবং আমেনা বেগম (৩০)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *