এমপিও সংক্রান্ত শুনানিতে ৫৪ শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

এমপিওভুক্তি, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, এমপিও বন্ধ ও ছাড়করণ সংক্রান্ত বিষয়ে শুনানিতে ৫৪ শিক্ষক-কর্মচারীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠি অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের ৩ নম্বর ভবনের ৬ষ্ঠ তলার সভাকক্ষে সংশ্লিষ্টদের শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানিতে অংশ নেওয়ার জন্য নির্দেশ পাওয়া ৫৪ জনের মধ্যে ৪৩ জন শিক্ষক এবং ১১ জন কর্মচারী। শিক্ষকদের মধ্যে ১৫ জন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান ও অফিস সহকারীদের এমপিওভুক্তি, বকেয়া, এমপিও বন্ধ বা ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে শুনানি হবে।

এ জন্য সংশ্লিষ্টদের নিয়োগসহ যাবতীয় তথ্য ও কাগজপত্র যাচাই করা হবে। শুনানিতে অংশগ্রহণকারীদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়, সংশ্লিষ্টদের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে শুনানিতে অংশ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *