ওসি জায়েদ নুরের নেতৃত্বে চট্টগ্রামে হোটেলে অভিযান

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ নারীসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুরের নেতৃত্বে এসআই আশরাফ সিদ্দিকী ও সঙ্গীয় ফোর্স নিউ মার্কেট এলাকার হোটেল মেট্টো ইন-এ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, অভিযানের সময় হোটেলের ভেতরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৮ নারীসহ কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-২০৬/২০২৬, তারিখ ১৪ জুলাই ২০২৬, সিএমপিও অধ্যাদেশের ৭৬/১০৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নগরীতে অপরাধ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *