কিয়ারার মাসিই ছিলেন সালমান খানের প্রথম প্রেম, জানেন সেই অজানা গল্প?

বিনোদন ডেস্ক :

বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ষাট বছরে পা দিলেও এখনো অবিবাহিত এই অভিনেতার নাম জড়িয়েছে সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ ও সোমি আলির মতো তারকাদের সঙ্গে। তবে খুব কম মানুষই জানেন, সালমানের প্রথম প্রেমিকা ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির আপন মাসি শাহীন জাফরি।

বলিউড সূত্রের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াকালীন মাত্র ১৯ বছর বয়সে শাহীনের প্রেমে পড়েন সালমান খান। তখনও তিনি চলচ্চিত্রে পা রাখেননি। দুজনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, সালমানের পরিবারের সদস্যরাও শাহীনকে বেশ পছন্দ করতেন এবং তাদের বিয়ে দেখতে চেয়েছিলেন।

শাহীন জাফরি ভারতের কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি। তিনি কিয়ারা আদভানির মা জেনি জাফরির বোন, অর্থাৎ কিয়ারার আপন মাসি।

এক সাক্ষাৎকারে শাহীনের মা ভারতী জাফরি জানিয়েছিলেন, সে সময় সালমান ও শাহীন নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। তবে সালমান অভিনয়জগতে প্রবেশের পর মডেল ও অভিনেত্রী সংগীতা বিজলানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপরই শাহীনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের ইতি ঘটে।

বর্তমানে শাহীন জাফরি স্বামী ও সন্তানদের নিয়ে আলোচনার বাইরে ব্যক্তিগত জীবন কাটাচ্ছেন।

শাহীনের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় এক দশক সংগীতা বিজলানির সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান খান। একপর্যায়ে তাদের বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে সোমি আলি, ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

বর্তমানে রোমানিয়ান গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, এ বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *