কুমিল্লা চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কে. এম. আহসান উল্ল্যা:


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন।

সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী, উপজেলা কৃষি অফিসার জোবায়ের আহমদ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি জি. এম. তারের পলাশি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশীদ মজুমদার, চৌদ্দগ্রাম নাজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একে এম শামসুদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সিংরাইশ মহিলা মাদরাসার অধ্যক্ষ মোখলেছুর রহমান নোমান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক অভিজিৎ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী মামুনুর রশীদ মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. এম. মীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার সাইদুর রহমান, যুব উন্নয়ন অফিসার মো. শফিকুর রহমান, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *