
সোলায়মান আজাদ ভূঁইয়া —
টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়া মানুষের খোঁজ খবর নিতে মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপি’র নির্দেশে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পানিবন্দী মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও শুকনো খাবার বিতরণ করেন, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) ইউনিয়নের খৈয়াছড়া,ফেনাফুনি,
ফকিরটোল, গোভনিয়া,পূর্ব পোলমোগরা গ্রামে পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে শুকনোখবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক নুরুনবী করিম বাবলু, সদস্য আকবর ভূইয়া,ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, খৈয়াছড়া ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক মোস্তফা, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামিম, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নুরুন নবী,বিএনপি নেতা, আবেদ,হারুন, যুবনেতা রকি, সৈকত,এমরান, সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আশরাফ উদ্দিন বলেন বিএনপি সরকার গণমানুষের সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মীরসরাইয়ের গণমানুষের নেতা নুরুল আমিন এমপি নির্দেশনায় দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সামর্থ্য অনুযায়ী অসহায় ও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই। মানবতার এই দুর্যোগে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতাই হোক আমাদের সবচেয়ে বড় শক্তি।