গাছা থানার রাজধানী গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্যের অভিযোগ, মূলহোতা অরুণ

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ভবন ভাড়া নিয়ে রাজধানী গেস্ট হাউসের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অরুণ নামে এক ব্যক্তিকে মূলহোতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডের পাশে একটি ভবন ভাড়া নিয়ে গেস্ট হাউস পরিচালনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, গেস্ট হাউসটিতে নিয়মিত অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য চলে।

অভিযোগের বিষয়ে অরুণের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতিদিন গাছা থানার পুলিশ সেখানে এসে টাকা নিয়ে যায়। এ ছাড়া গেস্ট হাউসে সাংবাদিকদের প্রবেশ নিয়েও তিনি নানা কথা বলেন বলে অভিযোগ রয়েছে।

অরুণের বক্তব্য অনুযায়ী, গাছা থানার ওসি বলেছেন, হোটেলে সাংবাদিকদের যাওয়ার কোনো নিয়ম নেই। কেউ গেলে পুলিশ যাবে। সাংবাদিকদের যেতে হলে আদালতের অনুমতি লাগবে বলেও তিনি দাবি করেন। তবে পুলিশ সেখানে গেলে কোনো অনুমতির প্রয়োজন হয় না বলেও অরুণ বক্তব্য দিয়েছেন।

অরুণ আরও বলেন, “আপনাদের যদি কিছু বলার থাকে, গাছা থানাকে বলেন।” পাশাপাশি তিনি মাঝে মাঝে জেলে যান বলেও উল্লেখ করেন।

এদিকে গেস্ট হাউসটিকে ঘিরে ওঠা অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্যের অভিযোগ নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। অভিযোগগুলো কতটা সত্য, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে গেস্ট হাউসটিতে কী ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *