Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গাজীপুরে সাংবাদিকবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

গাজীপুরে সাংবাদিকবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খসরু মৃধা:

গাজীপুরে সাংবাদিকবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬ ইং) পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুরের সম্মেলন কক্ষে সকাল ১০টায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সঙ্গে গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। অতঃপর সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা পুলিশ সুপার, গাজীপুর মহোদয়ের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বর্ণনা করেন। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর পুলিশ সুপার মহোদয় গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব আমিনুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুরসহ গাজীপুর জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *