Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গাজীপুর মহানগরের ৫নং ওয়ার্ডে আঞ্চলিক সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন সিটি প্রশাসক - দৈনিক স্বাধীন সংবাদ

গাজীপুর মহানগরের ৫নং ওয়ার্ডে আঞ্চলিক সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন সিটি প্রশাসক

মোঃ সাইদুল ইসলাম:

গাজীপুর মহানগরের ৫নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।

এ সময় তিনি বলেন, নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নে গাজীপুর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকৌশলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। সংস্কার কাজ সম্পন্ন হলে যান চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
তিনি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা সড়ক সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় তারা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে সংস্কার কাজ সম্পন্ন হলে ৫নং ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল অনেক সহজ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *