গোপালগঞ্জে নৈরাজ্যে অংশ নেওয়ার অভিযোগে বাঁশখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আবদুল করিম ভূতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে নৈরাজ্য ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

রোববার বিকেলে গোপালগঞ্জ থেকে নিজ এলাকা বাঁশখালীতে ফেরেন আবদুল করিম ভূতা। পরে সন্ধ্যায় উপজেলার সরল ইউনিয়নের সরল গ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশ।

আবদুল করিম ভূতা সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল আলীর ছেলে। অভিযোগ রয়েছে, গোপালগঞ্জে লকডাউন কর্মসূচিসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার পর তিনি এলাকায় ফিরে আসেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে আটক করে।

তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছে বাঁশখালী থানা পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা কিংবা আটকের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *