ঘাটাইলে দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আনন্দ আয়োজন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) পত্রিকাটির দীর্ঘ পথচলার ২৮ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ঘাটাইল উপজেলা গেটের পশ্চিম পাশে অবস্থিত নিউজ২৪ (News 24) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

‘সত্যের সন্ধানে প্রতিদিন’ স্লোগানকে ধারণ করে দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে। ২৮ বছরে পদার্পণের এই শুভক্ষণে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ২৪-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক, দৈনিক দেশবার্তার জুবায়ের, এটিভি সংবাদের মিলন, আশিক (ঘাটাইল মিডিয়া), মাই টিভির ঘাটাইল উপজেলা প্রতিনিধি রায়হান, দৈনিক আমার বার্তার রাফসান সাইফ সন্ধি, আলোকিত প্রতিদিনের রাহাত, গ্রীন টেলিভিশনের মিঠুন, সাপ্তাহিক জাহাজমারার স্টাফ মিলন, দৈনিক পূর্ব আকাশের আরিফ, দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ হাসান এবং দৈনিক ভোরের চেতনার ঘাটাইল প্রতিনিধি মোশারফ হোসেন মুরাদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক ভোরের চেতনার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সাংবাদিকরা। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি আগামীতেও পাঠকদের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *