নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ভূজপুর থানায় করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুরকে (৪১) গ্রেপ্তার করেছে এসআরবি। নগরের পাহাড়তলী থানার লোহারপুল সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এসআরবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় করা মামলার পলাতক আসামি মনসুর পাহাড়তলী থানা এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে এসআরবির একটি দল অভিযান চালায়। পরে লোহারপুল সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার মনসুর ভূজপুর থানার পূর্ব চানপুর করিমপুর পাড়ার বাসিন্দা। তার বাবার নাম নুরুল আলম ওরফে নুরুল ইসলাম।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মনসুরকে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।