চট্টগ্রামে ৫১৯ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৬২ হাজার টাকা

কামরুল ইসলাম:

চট্টগ্রামের সদরঘাট থানায় অভিযান চালিয়ে ৫১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬২ হাজার টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মিজানুর রহমান চৌধুরী, পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী দারোগাহাট রোডের সানি টিউটোরিয়াল স্কুলের বিপরীতে জসিম সওদাগরের বাড়ির প্রবেশপথের কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় হাসিনা আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব মাদারবাড়ী এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৫১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার হাসিনা আক্তারকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *