সৈকত দাশ ইমন: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবাইকে নিয়ে বাংলাদেশ, চট্টগ্রাম তথা চন্দনাইশকে মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীসহ সবাইকে কাজ করে যেতে হবে। বিএনপি আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং আগামীতেও থাকবে। একইভাবে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা হিসেবে বন্যা পরিস্থিতি ঢাকায় বসে নিজে মনিটরিং করেছেন। একই সঙ্গে বিভিন্ন জেলায় মন্ত্রী ও সংসদ সদস্যদের পাঠিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু রেখেছেন।
মেয়র আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীরা মামলার শিকার হয়েছেন। ফলে ছেলে-মেয়ে, পিতা-মাতা ও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে পারেননি তারা। এ অবস্থায়ও নেতাকর্মীরা সংগঠিত থেকে মানুষের পাশে রয়েছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে যাচ্ছেন।
গত ২৫ জুলাই বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের অর্থায়নে চন্দনাইশে ১৫শ পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ করা হয়। দক্ষিণ জেলা বিএনপির নেতা ইখতিয়ার হোসেন ইফতুর সভাপতিত্বে চন্দনাইশ পৌরসভার আবুল বশরের বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা মো. জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী।
এ ছাড়া বিএনপি নেতা শহিদুল ইসলাম খান, বাহাউদ্দিন চৌধুরী, সাইফুল করিম, অলি হোসেন মুন্সি, জহিরুল আলম শহিদ, মোরশেদুল আলম, হাবিবুর রহমান, আবু ছালেহ, সাইফুল, মোহাম্মদ শওকত, প্রকৌশলী আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাহাবুল করিম সোহেল ও সায়েম সেলিম উপস্থিত ছিলেন।
দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল মজিদ, আবু বক্কর, সেলিম আল-দ্বীন, প্রকৌশলী আবুল কালাম, সুমন চৌধুরী, সাদ্দাম হোসেন, মো. আসাদ, জিল্লুর রহমান খোকন, মোনায়েম খান, মো. সেলিম, সাইফুল ইসলাম, মো. আবু সিদ্দিক, মো. ফারুক মিয়া, আবদুর রহমান, আব্দুল মান্নান, আলী আকবর ও সিরাজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদল নেতা জাবেদ চৌধুরী রহিম, এরফান চৌধুরী, আবদুল আজিজ, মো. মানিক, মো. রাজিব উদ্দিন চৌধুরী, সরোয়ার উদ্দিন, আবু তৈয়ুব রিপন, এবিএম রহিম, মো. আজিজ, আবদুল হামিদ, আবদুল মান্নান, অভি, মিসবাহ উদ্দিন, মো. আমিন ও মো. হেফাজসহ অনেকে উপস্থিত ছিলেন।