চিংড়ির প্রেমে মজেছেন পরীমনি

স্বাধীন সংবাদ বিনোদন:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে সক্রিয় রয়েছেন। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও দৈনন্দিন মুহূর্ত শেয়ার করে প্রায়ই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি আবারও নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেন পরীমনি। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওতে তাকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে রান্না করতে। আধুনিক রান্নাঘরে কালো হাতাখোলা পোশাক ও চোখে চশমা পরে চুলে ঝুঁটি বেঁধে চিংড়ি রান্না করছিলেন তিনি। রান্নার ফাঁকে একটি জনপ্রিয় হিন্দি গানের তালে নেচে ওঠেন এই অভিনেত্রী, যা ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেন, রান্নার সময় তারাও ঠিক এমনভাবেই আনন্দ করেন।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে শিগগিরই নতুন সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে পরীমনিকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *