মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চৌয়ারফাঁড়ী স্টেশনসংলগ্ন ফকির মোহাম্মদ পাড়া নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে সব শিক্ষার্থীর মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এদিকে আগামী ১৬ ডিসেম্বর মাদ্রাসাটির দ্বিতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিচালনা কমিটি। এ উপলক্ষে দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে বার্ষিক সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
পরিচালনা কমিটির সদস্যরা জানান, দ্বীনি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আরও বড় পরিসরে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ জন্য দেশ-বিদেশে অবস্থানরত দানশীল ব্যক্তি ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
তাঁদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দ্বীনি শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে।