স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের কৃতি সন্তান মো. হাবিবুর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঘোষিত এ কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবর প্রকাশিত হওয়ার পর নিজ এলাকা আলীপুরা ইউনিয়নসহ পুরো দশমিনা উপজেলায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. হাবিবুর রহমান সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন।
নতুন দায়িত্ব পাওয়ায় আলীপুরা ইউনিয়ন ও দশমিনা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাঁর এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা করছেন, নতুন দায়িত্বে থেকে মো. হাবিবুর রহমান সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন এবং ছাত্রসমাজের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে।
প্রতিক্রিয়ায় মো. হাবিবুর রহমান বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য তিনি দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি তাঁর জন্য সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।