জুড়ীতে জোরপূর্বক বসত বাড়ীর রাস্তা দখলের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় রুবেল মিয়া (৩০) ও তেরা মিয়া (৫০) নামে দুই ভূমিখেকোর বিরুদ্ধে উম্মর আলী (৭০) নামে এক নিরীহ ব্যক্তির বসত বাড়ীর রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল ১১টায় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইতলা গ্রামে। নিহত ইরফান আলীর ছেলে উম্মর আলী অভিযোগ করেন, বিবাদীরা তার রাস্তার উপর অবৈধভাবে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করেন। উম্মর আলী প্রতিবাদ করলে তাদের থেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকি দেওয়া হয়।

ঘটনার পর উম্মর আলী বিষয়টি ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু এবং ইউপি সদস্য দছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। তারা বিবাদীদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। তবে বিবাদীরা জানায়, তারা তাদের নিজস্ব জমিতে বাউন্ডারি নির্মাণ করছেন।

উম্মর আলী আরও জানান, তিনি যদি বেশি বাধা দেন, তবে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জুড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *