মোঃ জাফর আলী:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাঁঠালদিয়া এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের ৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা নভেম্বর ২০২৫ ইং) বিকেলে টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরজাদা মোঃ নোয়াব আলী, সম্পাদক ও প্রকাশক দৈনিক বিজয়বাংলা টিভি এবং সভাপতি, টঙ্গী রিপোর্টার্স ক্লাব।
সঞ্চালনা করেন মোঃ বশির মাল, সাংবাদিক, দৈনিক খবরপত্র।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান, সাংবাদিক মোঃ অলিদুর রহমান, মোঃ আশিক, কাজী আশরাফুল আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জাফর আলী, বিজয়বাংলা টিভির ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, ইনফো টিভি ও চ্যানেল ফাইভ-এর এমডি মোঃ মোস্তাফিজুর রহমান, জিবিসি টিভির শাকিল আল ফারুকী, সাংবাদিক লিমন, দৈনিক মুক্ত খবর-এর মিজানুর রহমান সবুজ, নারগিস আক্তার, আশরাফুল আলম, শ্রাবনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু রায়হান। দোয়ার পর সবার মাঝে খাবার বিতরণ করা হয়।