মোঃ মশিউর রহমান:
টাঙ্গাইল পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৫ মে) সকালে জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষাকেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষারত অভিভাবকদের কষ্ট লাঘবের লক্ষ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজীব। এছাড়াও সরকারি সা’দত কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য রাজিব হোসেন, ছাত্রনেতা শাহজালাল, জনি, মিজান, পারভেজ, মামুন, রাব্বি, ফাহাদ, হাদি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।