কামরুল ইসলাম:
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা-কে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) সকালে বান্দরবান সফরে এসে তিনি পুলিশের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।