মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুহাম্মদ হায়দার আলী নামে একজন হাটহাজারী প্রবাসী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আল-আবির দুবাই ইন্টারন্যাশনাল সিটি সংলগ্ন ব্রিজের পাশে নতুন বিল্ডিং নামক ভবনের নিজ কক্ষে তিনি মারা যান। জানা যায়, আল-আবির সবজি মার্কেটে কাজ করতেন হায়দার।
হাটহাজারী উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামের সায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ির মরহুম নজরুল ইসলাম কোম্পানী দাদার তৃতীয় ছেলে হাফেজ মোহাম্মদ হায়দার আলী। বর্তমানে নিহতের লাশ দুবাইয়ের ফকিহ ইউনিভার্সিটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমিরাতের আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে আনা সম্ভব হবে।