দুর্নীতি তদন্তে চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

স্বাধীন সংবাদ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতির তদন্ত বা অনুসন্ধানকে বাধাগ্রস্ত করার জন্য যদি কেউ চাপ প্রয়োগ করে, তাদের নাম প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচার দুদকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

চেয়ারম্যান আরও বলেন, “দুদকে অযাচিত চাপ প্রয়োগ করা হয় কিনা এমন কোনো ঘটনা ঘটলে আমরা তা ছাড়ব না। আগামীতে যারা এমন চেষ্টা করবে, তাদের নাম সকলের সামনে আনা হবে।”

মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।

দুদকের এই উদ্যোগ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান হিসেবে দেখা হচ্ছে এবং এটি অনুসন্ধান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *