মোঃ সোহেল:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে চট্টগ্রামের কাপাসগোলা আব্দুল হাকিম লেইনে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মহল্লা কমিটির সভাপতি মো. মনছুর আনোয়ার।
উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, নগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু ও মো. মহসিন, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাউসার লাভু, নগর বিএনপির সাবেক সদস্য খালেদ সাইফুল্লাহ ও নকিবউদ্দীন ভুইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, থানা বিএনপির নেতা রমজু মিয়া, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হালিম বাবলু, হাফেজ আহমেদ, চকবাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আহমদ, মো. জসিম উদ্দিন, জসিম বাদশা এবং আব্দুল হাকিম সওদাগর।
আব্দুল হাকিম লেইনের মহল্লা কমিটির সদস্য মোবারক হোসেন, মোহাম্মদ ওসমান, আব্দুল হামিদ, আব্দুর সালাম, সাইফুল, আবু ইউসুফ, মো. আরমান, মো. পারভেজ, আমার মামুন, সদস্য আবুল কালাম, আব্দুল গফুর, এরশাদ, মো. জাসেদ ও ইমরান লিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উঠোন বৈঠকে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, “চট্টগ্রাম ঐতিহাসিকভাবে গণতন্ত্রের দুর্গ। এ নগরীর মানুষ কখনো জুলুম, অনিয়ম ও ভোটাধিকার হরণ মেনে নেয়নি। আজ দেশের মানুষ দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বে অতিষ্ঠ। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষের বিজয়।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রতিটি মহল্লা ও ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন ও সংগঠনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে।” তারা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম থেকেই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের শক্ত বার্তা সারা দেশে পৌঁছে যাবে।