মাসুদুর রহমান:
ঢাকার ধামরাইয়ে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ও আন্তঃস্কুল পর্যায়ের এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান স্বপন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খান অ্যাসোসিয়েট-এর সিইও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই পৌর ছাত্রদল (ঢাকা জেলা উত্তর)-এর সভাপতি শেখ খোদারনূর ইসলাম (রনি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামরাই পৌর ছাত্রদল (ঢাকা জেলা উত্তর)-এর সাধারণ সম্পাদক অন্য রহমান (হাসান)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা। বিতর্ক উৎসবে আন্তঃকলেজ ও আন্তঃস্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে যুক্তি, তথ্য ও বক্তব্য উপস্থাপন করে নিজেদের মেধা ও যুক্তিশক্তির পরিচয় দেন। বক্তারা বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও মতপ্রকাশের দক্ষতা বৃদ্ধি পায়। একটি জ্ঞানভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার প্রসার ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।