হাসান আলী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবীর নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার নবী টাওয়ারের তৃতীয় তলায় ঢাকা–৫ আসনের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের উপস্থিতিতে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সফল নির্বাচনী যাত্রা কামনা করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবী। তিনি তাঁর বক্তব্যে দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৫ আসনের চিফ এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি এবং যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জনাব জামশেদুল আলম শ্যামল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী মোশতাক আহমেদ। পরে বক্তব্য রাখেন মাওলানা আবুল হোসেন, মাওলানা মো’তাসিম বিল্লাহ, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন এবং আলহাজ্ব লতিফুর রহমান মোল্লা রাজু। বক্তারা নির্বাচনে শান্তি, সৌহার্দ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও আশাবাদ সৃষ্টি করে।