সিদ্ধিরগঞ্জে ৮০ পিস ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২০০ পুরিয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

২০ মে ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী ব্যাংক কলোনী এলাকায় এবং পরবর্তীতে ২১ মে ২০২৬ দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জালকুড়ি শিকদারপুল ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার করা হয়—
১। শফিকুল ইসলাম প্রকাশ সখি (৪০)
২। রাশিদা খাতুন (৩৪)
৩। নূর নবী (২৫)
৪। রফিক (১৯)
৫। জিসান (২৩)

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *