মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা কার্যালয়ের একটি টিম ৪ জানুয়ারি রবিবার বিকেল প্রায় ৫:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মিশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৩০০ পিস ইয়াবাসহ মোঃ ইমন হোসেন (২৪) ও মোঃ আমির হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইমন হোসেনের পিতার নাম শাজাহান গাজী এবং মাতার নাম লাকী বেগম। তিনি মিশনপাড়া (স্বপ্ননীল আবাসিক এলাকা, নবাব সলিমুল্লাহ রোড) এলাকায় বসবাস করছেন। তার স্থায়ী ঠিকানা সাং-খেরুদিয়া (মুন্সিবাড়ী), ডাকঘর বিষ্ণুপুর, থানাঃ চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর।
অপর গ্রেফতারকৃত মোঃ আমির হোসেনের পিতার নাম মোঃ আবুল কাশেম এবং মাতার নাম নারগিস বেগম। তিনি ডন চেম্বার (রনির বাড়ীর ভাড়াটিয়া), বাসা নং-২৯/২, থানাঃ নারায়ণগঞ্জ সদর, জেলা: নারায়ণগঞ্জে বসবাস করছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে, এই দুই জন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথাযথ মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করছে। জেলার বিভিন্ন অংশে এই ধরনের অভিযানের মাধ্যমে মাদক নির্মূলের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।