নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর শুভ উদ্বোধন

মোহাম্মদ হোসেন হ্যাপী

আজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা পুলিশ, নারায়ণগঞ্জের আয়োজনে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয় বলেন, “যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।” এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সকল থানার ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশগ্রহণ করছে।

খেলার উদ্বোধনী ঘোষণা শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডের ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং ক্রীড়ামোদী সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *