নারায়নগন্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যোগদান করলে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার মহোদয় ২১/১২/২০২৫ তারিখ যোগদান করেন। তাঁকে চট্টগ্রাম মেট্রো (উত্তর ও দক্ষিণ) এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে নারায়নগঞ্জে বদলীপূর্বক পদায়ন করা হয়। ইতিপূর্বে তিনি বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম জেলা, যশোর জেলা ও নড়াইল জেলা এর উপপরিচালকের দায়িত্ব সুনামের সাথে পালন করেন।

এছাড়াও তিনি বিভিন্ন সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রধান কার্যালয়, কক্সবাজার জেলা, বান্দরবান জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, নরসিংদী জেলা, জামালপুর জেলা, শেরপুর জেলা, লালমনিরহাট জেলা, কুড়িগ্রাম জেলা, গাইবান্ধা জেলা এর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর ভ্রমন করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক মাদক পাচার বিশ্লেষণ, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক মেথামফিটামিন (ইয়াবা ও ক্রিস্টাল মেথ) ড্রাগ এনালিস্ট হিসেবে তাঁর বিশেষত্ব রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *