নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)-এর নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন। দায়িত্ব গ্রহণের পরপরই সংগঠনটির নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাসিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে নগরীর সামগ্রিক উন্নয়ন, শিল্পবান্ধব পরিবেশ ও ব্যবসা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি (অ্যাসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, আব্দুল হাই, মিজানুর রহমান, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, দুলাল মল্লিক, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নবনিযুক্ত প্রশাসক নগরীর উন্নয়ন কার্যক্রমে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সহযোগিতা কামনা করেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বিনিয়োগবান্ধব নগর গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। নেতৃবৃন্দও নাসিকের চলমান উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *