জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যমতে, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর আহ্বায়ক ওমর ফারুক খানসহ কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্যের বাড়ি ও ক্লিনিকে আগুন দেন। এ সময় তাঁদের ফেসবুক লাইভে উল্লাস প্রকাশ এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে…..