নেত্রকোনার শ্যামগঞ্জে সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে শ্যামগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক শাখার সাংবাদিক ও আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মিথুন আজমী।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মো. শামীম তাং, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও লেখক রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সাবেক পিআইডি সাংবাদিক মোশাররফ হোসেন জসিম পাঠান, সাংবাদিক আরজু কোরাশী, ফাইজুর রহমান, সারোয়ার হোসেন, নুরুল হক, প্রিয়া খান, মোছা. নাছিমা খাতুন সুলতানা, মারুফ হাসান, আনোয়ার হোসেন জুয়েল, মনির ও হাবিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে।

সভায় শ্যামগঞ্জ আঞ্চলিক শাখার কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতামত তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *