Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু - দৈনিক স্বাধীন সংবাদ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু

মোহাম্মদ হোসেন হ্যাপী:

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সকল অফিস কার্যক্রম সোমবার (১ জুন ২০২৬) থেকে পুনরায় শুরু হয়েছে।

ছুটি শেষে প্রথম কর্মদিবসে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। পরে তিনি কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।

এ সময় জেলা প্রশাসক বলেন, ঈদের আনন্দ শেষে নতুন উদ্যমে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে আরও আন্তরিক, দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চলমান অভিযান আরও জোরদার করা হবে। ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ-পরবর্তী সময়ে জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *