মোঃআনজার শাহ
পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের উদ্দেশ্যে অবস্থান করছেন কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং বরুড়া মুন্সী প্রেসের স্বত্বাধিকারী এডি. ফারুক।
পবিত্র ভূমিতে অবস্থানকালে তিনি মহান আল্লাহর দরবারে ইবাদত-বন্দেগি, দোয়া ও মোনাজাতে সময় কাটাচ্ছেন। তাঁর এই পবিত্র সফরকে ঘিরে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি তাঁর সুস্থতা ও ইবাদত কবুলের জন্য দোয়ার আবহ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বরুড়ার মুন্সী প্রেস দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের সঙ্গে কাজ করে আসছে। প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের কাজ যথাসময়ে সরবরাহ করার সর্বোচ্চ চেষ্টা করেন প্রেসটির স্বত্বাধিকারী এডি. ফারুক। তাঁর আন্তরিকতা, ব্যবহার ও দায়িত্বশীলতার কারণে স্থানীয়দের কাছে মুন্সী প্রেসের একটি ইতিবাচক পরিচিতি তৈরি হয়েছে।
স্থানীয়রা আরও বলেন, পবিত্র মক্কা-মদিনায় গিয়ে ওমরাহ পালন করা একজন মুসলমানের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাঁরা এডি. ফারুকের এ পবিত্র সফর কবুল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এডি. ফারুকের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বরুড়াসহ দেশবাসীর কাছে তাঁর জন্য বিশেষ দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁর ওমরাহ কবুল করেন, সব ইবাদত-বন্দেগি গ্রহণ করেন, তাঁকে সুস্থ ও নিরাপদে দেশে ফিরিয়ে আনেন এবং তাঁর পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য কল্যাণ দান করেন এই প্রত্যাশা সবার।
মহান আল্লাহ এডি. ফারুকের পবিত্র ওমরাহ সফর কবুল করুন এবং তাঁর মনের সব নেক আশা পূরণ করুন আমিন।