Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
প্রতিবন্ধীদের নিয়ে বড় ঘোষণা, যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস ডিএসসিসি প্রশাসকের - দৈনিক স্বাধীন সংবাদ

প্রতিবন্ধীদের নিয়ে বড় ঘোষণা, যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

মো. আব্দুস সালাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও এ দেশের নাগরিক এবং রাষ্ট্রে তাদের সমান অধিকার রয়েছে। তবে বিভিন্নভাবে তারা বঞ্চিত ও লাঞ্ছনার শিকার হন। তাই তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি সবসময় এ বিষয়ে এগিয়ে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নের বিষয়ে অত্যন্ত সচেষ্ট। তার সহধর্মিণীও এ নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তাদের এগিয়ে আনতে সবসময় চেষ্টা করা হয়। তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের পুনর্বাসন ও দেখাশোনার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষেরও সমান দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, সবাই যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে তারা আর পিছিয়ে থাকবে না। সুযোগ পেলে তারাও তাদের মেধা কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এজন্য তাদের শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শেষে ডিএসসিসি প্রশাসক বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক। ঢাকা মহানগরের প্রশাসক হিসেবে তিনি যেকোনো প্রয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার এবং সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *