Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
প্রত্যাশী কলাতলী শাখার উদ্যোগে বন্যাকবলিত ৬০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক স্বাধীন সংবাদ

প্রত্যাশী কলাতলী শাখার উদ্যোগে বন্যাকবলিত ৬০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মোহাম্মদ হোসেন সুমন:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা প্রত্যাশী। সংস্থাটির কক্সবাজারের কলাতলী শাখার উদ্যোগে কক্সবাজার সদর, বাংলাবাজার, কলাতলী ও রামু এলাকার প্রায় ৬০০ বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ২০২৬ সকাল ১০টায় কলাতলী শাখা প্রাঙ্গণে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রত্যাশীর সিনিয়র ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স) মো. খোরশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া সুপারভাইজার মাইনু দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাতলী শাখার শাখা ব্যবস্থাপক নির্মল দাশ, কর্মকর্তা ওমর ফারুক, আব্দুল হালিমসহ কক্সবাজার সদর, বাংলাবাজার, কলাতলী ও রামু শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় প্রত্যাশী কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যাশীর সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। মানবিক মূল্যবোধকে ধারণ করে সংস্থাটি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বক্তারা আরও বলেন, শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রম নয়, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় প্রত্যাশী দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্যোগকবলিত মানুষের পাশে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

ত্রাণ বিতরণ কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী পরিবার এবং বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *