Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বন্যায় মানবিক ভূমিকার জন্য প্রশংসিত জাবেদ রেজা - দৈনিক স্বাধীন সংবাদ

বন্যায় মানবিক ভূমিকার জন্য প্রশংসিত জাবেদ রেজা

মোঃ শামীম হোসেন সিকদার, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ জাবেদ রেজা। দুর্যোগের শুরু থেকেই তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এলাকাগুলোতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং পানিবন্দী মানুষকে উদ্ধারে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন।

বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করলে, যখন শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়, তখন নিজের জীবন বাজি রেখে পানি অতিক্রম করে ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়া, শেরে বাংলা নগর, ওয়াবদা ব্রিজ এলাকায় নিজে নৌকা নিয়ে ভাসমান ও পানিবন্দী মানুষের কাছে পৌঁছে যান তিনি। সরাসরি তাদের কাছে গিয়ে খোঁজখবর নেন এবং উদ্ধার তৎপরতায় অংশ নেন।

এছাড়া তিনি কালাঘাটা, বালাঘাটা, ইসলামপুর, সিকদার পাড়া এবং উজানীপাড়াসহ বান্দরবান সদরের বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান। কেবল জেলা সদরেই সীমাবদ্ধ না থেকে, তিনি দুর্গম লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, জামছড়িসহ বান্দরবানের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে স্বশরীরে গিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। জাবেদ রেজার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিটি দুর্গম অঞ্চলে পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনীয় ওষুধপত্র, রান্না করা খাবার এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, বিপদের দিনে কোনো রাজনৈতিক ভেদাভেদ না রেখে প্রতিটি অসহায় পরিবারের পাশে স্বশরীরে দাঁড়িয়েছেন তিনি। আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে পাহাড়ি এলাকা ও জলমগ্ন ঘরবাড়ি—সবখানেই তিনি নিজে উপস্থিত হয়ে বানভাসি মানুষের দুঃখ-কষ্টের সমভাগী হচ্ছেন।

এ বিষয়ে জাবেদ রেজা জানান,
“মানুষের চরম বিপদে পাশে দাঁড়ানো আমাদের প্রধান নৈতিক ও মানবিক দায়িত্ব। মারাত্মক বন্যার কবলে পড়ে বান্দরবানের হাজার হাজার মানুষ আজ নিঃস্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে না দাঁড়ানো পর্যন্ত আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

বন্যার চরম দুর্যোগে শহরের পাশাপাশি লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি ও জামছড়ির মতো দূরবর্তী ও দুর্গম এলাকাগুলোতে মাথার ওপর পানি পার হয়ে এবং নৌকা নিয়ে জাবেদ রেজার এভাবে সশরীরে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ এখন স্থানীয়দের মুখে মুখে। তাঁর এই সর্বাত্মক মানবিক ও সক্রিয় অংশগ্রহণ বান্দরবানের সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *