বরিশালের জুলাই হত্যার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: 

বরিশাল হিজলা ও চাঁদপুর মেঘনা নদীর অবৈধ বালি উত্তোলনকারী কাজী মিজানুর রহমান ও তার ভাই কাজী মতিনের বিচার দাবিতে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা বরিশালের ধূসর জুলাই ছাত্র হত্যার মামলার অন্যতম আসামি।

মানববন্ধনে চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা জানান, ইউনিয়নের চেয়ারম্যানের অত্যাচার এবং স্থানীয় নদী কেন্দ্রিক মানুষের ওপর চালানো অব্যাহত শোষণ ও হয়রানির ফলে এলাকায় ভয় ও উদ্বেগ বিরাজ করছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট শাসকের সহযোগী হিসেবে পরিচিত কাজী মিজানুর রহমান ও তার ভাই কাজী মতিন নিয়মিতভাবে নদীতে অবৈধ বালি উত্তোলন, ডাকাতি, চাঁদাবাজি এবং স্থানীয়দের উপর অত্যাচার চালাচ্ছেন।

মানববন্ধনকারীরা প্রশাসনের প্রতি স্পষ্ট বার্তা দেন যে, যারা জুলাই ছাত্র হত্যার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ছাড় দেওয়া উচিত নয়। তারা দ্রুত বিচারের মাধ্যমে দায়িত্বশীলদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *