বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদের সভা আজ ১৮ জুলাই শনিবার মতিঝিল কিচেন ইয়ার্ড চাইনিজ ও পার্টি সেন্টারে ভিআইপি রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস ছোবাহান। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রুবেল হাওলাদার। সভায় বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদের নির্বাচনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার সম্মেলন ও নির্বাচন আয়োজন করার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম জহিরুল হক, কমিশনার পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম ও সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: আবদুস সামাদ কে মনোনীত করা হয়েছে। নির্বাচনে ভোটারভুক্তি হতে সদস্য হওয়ার শেষ সময়সীমা ১৫ আগষ্ট নির্ধারন করা হয়েছে।সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শওকত উল ইসলাম, সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সমিতির সহসভাপতি জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, সহসভাপতি শ্রমিক নেতা শরীফ সরোয়ার আশা, সিনিয়র জেলা জজ গোলাম কিবরিয়া, সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত জেলাজজ আবদুর রব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর মো: শাহআলম, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: এনায়েত হোসেন আকন্দ, ষ্টামফোর্ট ইউনিভার্সিটির ট্রাষ্টি মো: ইলিয়াস হোসেন মিরন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বরিশাল -ভোলা সেতু বাস্তবায়ন, ঢাকা-ভাঙা-বরিশাল- কুয়াকাটা ৬ লেন সড়কে উন্নীত এবং ভোলার গ্যাস উওোলন করে বরিশাল বিভাগের শিল্প কারখানা সহ প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয় এবং উহা বাস্তবায়নের জন্য বরিশাল বিভাগ সমিতি আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহন করেছে। বার্তা প্রেরক – সাংবাদিক রফিকউল্লাহ সিকদার আলো প্রচার সম্পাদক বরিশাল বিভাগ সমিতি,ঢাকা। প্রেস বিজ্ঞপ্তি।