বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩০০ ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১৩

স্টাফ রিপোর্টার:

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ মাদক-সংশ্লিষ্ট ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্যে জানানো হয়, বুধবার (১৮ নভেম্বর) মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্যের ঘটনায় দুজনকে আটক করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন, নিয়মিত মামলায় পাঁচজন, বরিশাল মহানগর অধ্যাদেশে দুজন এবং অন্যান্য আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, মাদক উদ্ধার ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে সর্বমোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মাদকদ্রব্য সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *