বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহনাজ পারভীন রুমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির নেতৃবৃন্দ

কে. এম. আহসান উল্ল্যা:

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য শাহনাজ পারভীন রুমা বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জয়নাল আবেদিন খান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মহিউদ্দীন, সোসাইটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য ও এবি ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল কাউনাইন, আজীবন সদস্য ও সিটিজেনস ব্যাংকের পাবলিক রিলেশন ডিভিশনের কর্মকর্তা মো. ইউসুফসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শাহনাজ পারভীন রুমা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লার কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *