মোঃ শামীম হোসেন সিকদার:
মনোরম পাহাড়ঘেরা বান্দরবানে উৎসবমুখর ও মানবিক সহায়তার মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জনাব মোঃ জাবেদ রেজার সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। পাহাড়ি-বাঙালি সম্প্রীতির মেলবন্ধনে খাবার বিতরণ অনুষ্ঠানটি এক মনোরম মানবিক উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব জসিম উদ্দিন তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, বান্দরবান জেলা বিএনপির অন্যতম সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব চনুমং মারমা, জেলা বিএনপির সদস্য জনাব মোঃ সেলিম রেজা, বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি জনাব মোঃ আব্দুর রশিদ ও আব্দুল কাশেম, সাংগঠনিক সম্পাদক জনাব মোরশেদ বিন ওমর এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ফিরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান ও আব্দুর শুক্কুর, সহসাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাচ্চু ও সজীব পান্থসহ জেলা, পৌরসভা ও উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন তুষার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল সবসময় মানুষের পাশে ছিল, আছে। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা রাজনীতি নয়, মানবতার বার্তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদল আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।”
অনুষ্ঠান শেষে চার শতাধিক অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। উপস্থিত সুবিধাভোগীরা যুবদলের এই উদ্যোগকে সাধুবাদ জানান।